কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের সুনছড়া চা বাগানে কুমিল্লায় কোরান শরীফ অবমাননার ঘটনার জেরে ফেসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে মন্দির ভাংচুর, বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ অক্টোবর) সন্ধায় একদল উগ্রমৌলবাদী এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগানের স্হানীয় যুবক সাজু নাইডুর ফেসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে বুধবার মাগরিবের নামাজের পর উগ্র মৌলবাদীরা দূর্গাপূজার আরতি চলাকালীন পূজা মন্ডপে হামলা করে। পরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এসময় মূর্তি ভাংচুর সহ উপস্থিত অনেকের উপরে হামলা চালায় তারা। মূর্তি ভাংচুরে বাঁধা দেওয়ায় সংখ্যালঘু সাজু নাইডু, জীবন কৈরী, মুকুল কৈরী ও নয়ন বীনের বাড়িতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় সাজু নাইডু ও তার পরিবার পলাতক রয়েছে। স্থানীয় প্রশান্ত কৈরী বলেন, মূর্তি ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।ফেসবুক স্ট্যাটাস অজুহাতে মারাত্নক ক্ষতি করতে পারে বলে এলাকার কয়েকটি হিন্দু পরিবার প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে চলে গিয়ে পালিয়ে বেড়াচ্ছে । কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) সোহেল রানা বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সুনছড়া চা বাগান এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পলাতক যুবককে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
3:32 pm, Tuesday, 19 May 2026
News Title :
কমলগঞ্জে পূজা মন্ডপে উগ্রমৌলবাদীর হামলা: মন্দির ভাংচুর, বসত বাড়িতে অগ্নিসংযোগ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:07:11 pm, Friday, 15 October 2021
- 2383 Time View
Tag :
Popular Post





























