এম এ ওয়াহিদ রুনু :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ পানে হিমেল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৩জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামে নিজ বসত ঘরে বিষ পানে আত্মহত্যা করে।
নিহত যুবক উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামের খুদুর মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানাজায়, দীর্ঘদিন থেকে সে মানষিক রোগে ভুগছিল। পারিবারের অজান্তে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মৌলভীবাজার দর হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা জানান, মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষ পানে নিহত হিমেল মিয়া দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভুগছিল। কিছুদিন পূর্বে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। সমস্যা আরও বাড়তে থাকে। পরিবারের সকল সদস্যদের মারধর করা শুরু করে। তারা সবাই ভয়ে পাশ্ববর্তী ঘরে আশ্রয় নিত। সকালে সবার অজান্তে বিষ পানে আত্মহত্যা করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, বিষ পানে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। খুঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক 

























