6:28 am, Thursday, 21 May 2026

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্যসাগরে এ ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরার

সাফাক্স আদালতের মুখপাত্র ফওজি মাসমুদি বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ডুবে যাওয়া নৌকার ১১ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফওজি মাসমুদি আরও বলেন, নৌকাটিতে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অব্যাহত।

এদিকে, মরক্কো জানিয়েছে সোমবার ৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। তারা সেনেগালের নাগরিক। পশ্চিম সাহারা উপকূলের ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে এ প্রাণহানি ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮৯ জনকে উদ্ধার করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Update Time : 07:51:23 am, Tuesday, 8 August 2023