সালাহউদ্দিন শুভ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫শত শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (১৪ডিসেম্বর) সকাল ১১টায় পৌর মিলনায়তনে এসব শীত বস্ত্র করা হয়। কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমূখ। এছাড়াও ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
10:42 am, Friday, 17 April 2026
News Title :
কমলগঞ্জে শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:30:53 am, Wednesday, 14 December 2022
- 528 Time View
Tag :
Popular Post



























