4:38 am, Wednesday, 7 October 2026

মৌলভীবাজারে টপ টেনের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড়

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স’-এর নতুন শোরুম। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সব পণ্যে দেওয়া হচ্ছে ১৫ শতাংশ বিশেষ ছাড়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে নতুন শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টপ টেনের সিইও মো. শফিকুল ইসলাম জিএম (ব্র্যান্ডিং) আতিকুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক ক্রেতা অনুষ্ঠানে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।

নতুন শোরুমে ফেব্রিক্স, আধুনিক ডিজাইনের পোশাক ও টেইলারিং সেবার পাশাপাশি ক্রেতাদের রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক ছাদের নিচে পছন্দের কাপড়, ডিজাইন ও মানসম্মত টেইলারিং সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে শোরুমটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে টপ টেনের সিইও মো. শফিকুল ইসলাম বলেন, ‘মৌলভীবাজারের মানুষ অনেক বেশি সচেতন ও রুচিশীল। গুণগত মানসম্পন্ন পণ্য যুক্তিসংগত দামে ক্রেতাদের হাতে তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সারা দেশের মতো মৌলভীবাজারের মানুষও টপ টেনকে সাদরে গ্রহণ করবে।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্রেতাদের চাহিদা রুচি ও আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত পোশাক ও লাইফস্টাইল পণ্য সরবরাহে টপ টেন গুরুত্ব দিয়ে আসছে। মৌলভীবাজারে নতুন শোরুম চালুর মাধ্যমে এ অঞ্চলের ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা আরও সহজলভ্য হবে।

উদ্বোধন উপলক্ষে দেওয়া ১৫ শতাংশ বিশেষ ছাড় শোরুমটির নতুন যাত্রায় ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। নির্ধারিত অফারের আওতায় ক্রেতারা শোরুমের বিভিন্ন পণ্য কেনাকাটায় এ সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

মৌলভীবাজারে টপ টেনের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড়

Update Time : 09:07:29 am, Tuesday, 6 October 2026