6:02 am, Saturday, 20 June 2026

১০ বছরও বাঁচবেন না পুতিন, ভবিষ্যদ্বাণী জেলেনস্কির!

ডেস্ক রিপোর্ট : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ১০ বছরও বাঁচবেন না—এমন ভবিষ্যদ্বাণী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৩১ জুলাই) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এ দাবি করেন তিনি। খবর বিবিসির।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এক সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে জানতে চায়—ইউক্রেনের অবস্থা সিরিয়ার মতো কি না বা তাদের শেষ পরিণতি সিরিয়ার মতো হবে কি না, এ সময় তিনি এমন ভবিষ্যদ্বাণী করেন।

জেলেনস্কি বলেন, পুতিন বহু বছর বাঁচবেন না। এ জন্য এটি সম্ভব নয়। সিরিয়ার যুদ্ধ ভিন্নরকম উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া আমাদের সঙ্গে যেভাবে যুদ্ধ করছে এভাবে সিরিয়ায় যুদ্ধ হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ১০ বছরও বাঁচবেন না, এমনকি তার এ অবস্থানও থাকবে না। ইতোমধ্যে যুদ্ধে এটি প্রমাণিত হয়েছে যে রুশ সেনারা ইউক্রেন দখল বা তারা দেশটিকে ধ্বংসও করতে পারবে না।

এর আগে, রোববার (২০ জুলাই) এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ এখন রাশিয়ায় ঢুকে গেছে। দুই দেশের মধ্যে চলমান এ যুদ্ধে রুশ সীমান্তে হামলা অবশ্যম্ভাবী ছিল। এ হামলা স্বাভাবিক ও ন্যায়সংগত। ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে। আজ কথিত বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। অথচ মস্কো ভেবেছিল, কয়েক সপ্তাহের মধ্যেই এটা শেষ হয়ে যাবে।

ইউক্রেন এই মুহূর্তে যুদ্ধবিরতির পক্ষে নয় বলেও জানিয়েছেন জেলেনস্কি। তার যুক্তি—এখন যুদ্ধবিরতির মানে দেশের প্রায় এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া এবং রুশ বাহিনীকে পুনরায় সংগঠিত হতে সময় দেওয়া।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

১০ বছরও বাঁচবেন না পুতিন, ভবিষ্যদ্বাণী জেলেনস্কির!

Update Time : 07:37:36 am, Tuesday, 1 August 2023