অর্জুন দেবনাথ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে দেওড়াছড়া বামন বিল এলাকা বিমা মুদী (২২) নামে এক এক গৃহবধু স্বামীর উপর অভিমান করে ঘরের ভিতরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২.৩০ মিনিটের সময় দেওড়াছড়া চা বাগানে।স্থানীয় সুত্রে জানা যায় রতন মুদীর স্ত্রী বিমা মুদী দুদিন আগে স্বামীকে সাথে করে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে স্বামী-স্ত্রী ঝগড়া করে। রতন মুদী সকালে কাজে গেলে স্ত্রী অভিমান করে ঘরের তিরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ ময়নাতন্তের জন্য প্রস্তুত করছে।
রহিমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী ঝগড়ার করার কারণে রতন মুদী কাজে চলে গেলে তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।
9:52 pm, Thursday, 20 August 2026
News Title :
কমলগঞ্জে স্বামীর উপর অভিমান করে গৃহবধুর আত্মহত্যা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:36:23 am, Wednesday, 18 August 2021
- 655 Time View
Tag :
Popular Post





























