10:29 am, Tuesday, 28 July 2026

কমলগঞ্জ উপজেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমৃদ্ধিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি(ইউসিবি) অ্যাগ্রো সিএসআর প্রকল্প-২০২৩ ”ভরসার নতুন জানালা” এর আওতায় দক্ষতা উন্ন্য়নে দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৮ শে সেপ্টেম্বর সকাল ১০.০০ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তন,কমলগঞ্জ এ ইউসিবি পিএলসি মৌলভীবাজার শাখার আয়োজনে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হুদা এর সভাপতিত্বে কর্মশালায় কমলগঞ্জ উপজেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালাটির শুভ উদ্ধোধন করেন কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রধান অতিথি জনাব জয়নাল আবেদিন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রশিক্ষণ প্রদান করেন কমলগঞ্জ উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আরিফ মইনউদ্দিন এবং উপজেলা মৎস্য মোঃ সহিদুর রহমান সিদ্দিকি।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে জানা যায়, উক্ত প্রশিক্ষণ থেকে উদ্যোক্তারা কৃষি উৎপাদন, গবাদিপশু পালন এবং মৎস্য চাষ সম্পর্কিত নতুন নতুন বৈজ্ঞানিক ধারনার সাথে পরিচিত হয়েছেন যা তাদেঁর অনেক উপকাওে আসবে। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে আপ্যায়ন করা হয় এবং খাত অনুযায়ী জৈব স্যার, মৎস্য ও পোল্ট্রি ফিড প্রদান করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

কমলগঞ্জ উপজেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Update Time : 07:32:15 am, Thursday, 28 September 2023