12:41 am, Monday, 8 June 2026

কমলগঞ্জ সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ১৫: সীমান্তে টহল বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে বাংলাদেশে পুশইনের সময় মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে বিজিবির হাতে নারী-পুরুষসহ ১৫ জনকে বিজিবির আটক করেছে।
বুধবার দুপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ন শীল।

তিনি বলেন, ‘বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে। এর মধ্যে ৯জন পুরুষ, ৩জন মহিলা ও ৩জন শিশুসহ ১৫ জন রয়েছে। আটকৃতদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্রগ্রামসহ বিভিন্ন জেলায়।
তিনি এসময় মুঠোফোনে আরো জানান, আটকদের জিঙ্গাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘ পাঁচ বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিল। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে এসে বিএসএফ এর হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেইট খুলে ‘পুশ ইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তারা বলতে পারেননি।
বিজিবির দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে তাদের ফোনে না পাওয়াতে বক্তব্য নেয়া যায়নি।
মাধবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্যা বিনা রানী দেব বলেন, তিনি আটক লোকদের প্রথমে বিজিবি ক্যাম্প থেকে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে পরবর্তীতে তাদের আর থানায় যাওয়া হয়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো: জাকারিয়া বলেন, বুধবার ভোরবেলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকেই মৌলভীবাজারের সবকটি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কমলগঞ্জ সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ১৫: সীমান্তে টহল বৃদ্ধি

Update Time : 11:07:30 am, Wednesday, 7 May 2025