4:40 pm, Friday, 22 May 2026

ট্রেনে ঈদযাত্রা: স্টেশনে ৩ স্তরে চেকিং, প্রবেশে লাগবে টিকিট

ডেস্ক রিপোর্ট:ঈদুল আজহার বাকি আরও এক সপ্তাহ। আগামী ২৭ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে। তবে তার আগেই ঘরে ফেরা শুরু হয়ে যাবে। আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনের ঈদযাত্রা শুরু হচ্ছে। ফলে স্টেশনে টিকিট ছাড়া প্রবেশে আগের চেয়ে বেশি কড়াকড়ি আরোপ করেছে রেল কর্তৃপক্ষ। টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হবে না। এর জন্য স্টেশনে তিন স্তরের চেকিংব্যবস্থা রাখা হয়েছে।

ঈদযাত্রার সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, ‘টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। তার জন্য আমাদের টিটিই, টিসি, আরএনবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কঠোর চেকিংব্যবস্থা চলবে। এতে যাত্রীরা যেন কোনো ধরনের গোলযোগ না তৈরি করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করবে। ফলে প্রত্যেক যাত্রীকে সুশৃঙ্খলভাবে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে। এবার আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো আছে। আমরা আশা করছি এবারের ঈদযাত্রা যাত্রীদের ভালো হবে।’

কমলাপুর রেলস্টেশনে গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, শুক্রবার আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু না হলেও গতবারের চেয়ে এবারের স্টেশনে প্রবেশে যাত্রীদের চেকিংব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে শুক্রবার সকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড় ছিল। বাড়তি ঝামেলা এড়াতে আগেই রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশে যাত্রীরা। কেউবা আবার কোরবানির পশু কেনা-বিক্রির জন্য আগেভাগেই বাড়ি যাচ্ছেন। গত ১৪ জুন যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তারাই আজ শনিবার ট্রেনে আনুষ্ঠানিক ঈদযাত্রা করছেন।

তবে স্টেশনে এসেই কেউ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকে যেতে পারবেন না। তিন জায়গায় চেকিং শেষে প্ল্যাটফর্মে ঢুকে ট্রেনে উঠতে হবে যাত্রীদের। কমলাপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর এবং জয়দেবপুর রেলস্টেশনে চেকিংব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে। স্টেশনে প্রবেশের মূল গেটের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে আলাদা পথ তৈরি করে দেয়া হয়েছে। যাতে লাইন ধরে নির্ধারিত পথ দিয়েই স্টেশনে প্রবেশ করতে পারেন যাত্রীরা। এ ছাড়া স্টেশনের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। শুধু মূল ফটক দিয়ে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, কমলাপুর রেলস্টেশনের প্রবেশ করতে বাঁশ দিয়ে তৈরি বিশেষ গেট করা হয়েছে। সেখানে দুটি লাইন দিয়ে যাত্রীদের টিকিট আর এনআইডি কার্ড হাতে রেখে দায়িত্বরতদের দেখিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। তারপর দ্বিতীয় স্তরে আবারও চেকিং হবে, তখনো যাত্রীদের টিকিট এবং এনআইডি প্রদর্শন করতে হবে। এরপর তৃতীয় স্তরে ফাইনালি চেক করে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেবেন স্টেশনে দায়িত্বরত টিকিট চেকাররা। এদিকে এর মধ্যে একটি লাইন দিয়ে শুধু স্ট্যান্ডিং টিকিট বা আসনবিহীন টিকিটধারী যাত্রীদের প্রবেশ করানো হবে। আন্তনগর ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়া হবে। সেটিও ট্রেন ছাড়ার ১ ঘন্টা আগে। স্ট্যান্ডিং টিকিট স্টেশনের কাউন্টার থেকেই দেয়া হবে। এসব টিকিট নিতেও এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে যাত্রীদের।

রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রা শুরুর দিন থেকে ঢাকা থেকে সারা দেশে সব মিলিয়ে ৫৩ জোড়া ট্রেন চলাচল করবে। এর মধ্যে ৪১ জোড়া আন্তনগর ট্রেন।

মাঠে থাকবে রেলের ভিজিল্যান্স টিম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টিকিট বিক্রির কার্যক্রম, বিশেষ ট্রেন সার্ভিস পরিচালনা, টিকিট কালোবাজারি এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় তিনটি ভিজিল্যান্স টিম এবং একটি সার্বিক তত্ত্বাবধায়ক টিম গঠন করেছে।

এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ভিভিল্যান্স টিম ঢাকা রেলওয়ে স্টেশন, বিমানবন্দর স্টেশন এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে দায়িত্ব পালন করবে। তারা মূলত স্টেশনের কার্যক্রম মনিটর করবে। একসঙ্গে নিরাপদ যাত্রী ভ্রমণে রেলওয়ে পুলিশ, আরএনবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন পরামর্শ প্রদান করবে। তা ছাড়া টিকিট কালোবাজারি প্রতিরোধে ‘টিকিট যার ভ্রমণ তার’ বাস্তবায়ন কাজ মনিটর করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ট্রেনে ঈদযাত্রা: স্টেশনে ৩ স্তরে চেকিং, প্রবেশে লাগবে টিকিট

Update Time : 06:13:59 am, Saturday, 24 June 2023