4:59 am, Saturday, 22 August 2026

করোনায় আরও ১৭৩ জনের মৃত‌্যু, শনাক্ত ৭৬১৪

অনলাইন ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৮ হাজার ৪৯৮ জন। ২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন। বুধবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ। করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৫৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩২ জন, রাজশাহী বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৩৮ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

করোনায় আরও ১৭৩ জনের মৃত‌্যু, শনাক্ত ৭৬১৪

Update Time : 11:46:48 am, Wednesday, 21 July 2021