9:50 pm, Thursday, 6 August 2026

কাউয়াদিঘি হাওরের পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার মনু প্রকল্পের ভেতর কাওয়াদিঘি হাওরে আমন ধান রক্ষা ও কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হাওর পাড়ের কৃষকরা।
কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে তারা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, আ স ম ছালেহ সোহেল, এম খছরু চৌধুরী, এডভোকেট হুমায়ূন রশীদ সুয়েব, সাদিয়া নোশিন চৌধুরী, প্রফেসর মোঃ সেলিম, কৃষক নেতা সুলেমান মিয়া, সামছুদ্দিন মাস্টার, মোঃ খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ ফজলুর রহমান, সিপিবি নেতা জহুর লাল দত্ত, কয়েছ মিয়া, একাটুনার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রুমেল আহমদ প্রমুখ।
কৃষকরা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে বলেন, মনু প্রকল্পের পাম্প দিয়ে নিয়মিত পানি নিষ্কাশন করার কথা। কিন্তু প্রকল্পের ৮টি পাম্প নানা অজুতাত দেখিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এতে কয়েক হাজার হেক্টর আমন ধানের জমি ও বিজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে আমনের চারা জমিতে রোপন করতে পারছেননা। সময়মতো চারা রোপন করতে না পাড়লে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। কৃষকরা সার্বক্ষণিক পাম্প চালু রেখে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান। তাদের ন্যায্য দাবী দ্রুত মানা না হলে তারা কঠোর কর্মসূচির হুসিয়ারি দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

কাউয়াদিঘি হাওরের পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Update Time : 12:46:10 pm, Thursday, 6 August 2026