8:40 am, Saturday, 27 June 2026

কাবরেরার ক্যাম্পে ডাক পাননি জামাল

ডেস্ক রিপোর্ট : নভেম্বরের ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি সামনে রেখে আংশিক স্কোয়াড ঘোষণা করেছেন দলের কোচ হাভিয়ের কাবরেরা।   যেখানে ডাক পাননি বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।    আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন কাবরেরা। শিগগিরই পুরো দল দেবেন তিনি।   বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় বর্তমানে ভুটানে রয়েছেন। তারা ফিরলে পুরো দল ঘোষণা করবেন বাংলাদেশ দলের কোচ। সেই দলে থাকতে পারেন জামাল।   এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন দল পাননি জামাল। তবে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন তিনি।   মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী ১৩ এবং ১৬ নভেম্বর। এ উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ক্যাম্প। ১৬ জন ফুটবলারকে নিয়ে ১ নভেম্বর থেকে কিংস অ্যারেনাতে ক্যাম্প শুরু হতে যাচ্ছে।   ম্যাচ দুটিও হবে হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। কোচ দুই দিন আগে জামালের থাকার বিষয় ফিফটি-ফিফটি বলেছিলেন। ফলে জামালকে ছাড়াই এবারের ম্যাচ দুটি খেলতে পারে বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

কাবরেরার ক্যাম্পে ডাক পাননি জামাল

Update Time : 10:04:36 am, Wednesday, 30 October 2024