3:58 pm, Thursday, 13 August 2026

ব্যাটিংয়ে বাংলাদেশের ভালো শুরু

ডেস্ক রিপোর্ট : ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম দিনের তৃতীয় সেশনে ১৮ ওভার শেষে ১ উইকেটে ৭৩ রান করেছে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন হাসান মাহমুদ।

ডানহাতি এই পেসার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন ৫৫ রান দিয়ে। ১৭ ওভার বল করে তিনি তুলে নেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ছয় ব্যাটার।
তার শিকারদের মধ্যে ছিলেন সেট হয়ে যাওয়া স্টিভেন স্মিথও। স্মিথ ৭১ রান করে দলকে টেনে নেওয়ার চেষ্টা করলেও হাসানের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
শেষদিকে নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানেন হাসান।
হাসানের দুর্দান্ত স্পেলের সঙ্গে বাংলাদেশের অন্য পেসাররাও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপ তৈরি করেন। শেষ পর্যন্ত ৫৩ ওভারে ১৯৮ রানে থামে তাদের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য খুব দ্রুতগতির হয়নি। ৮.২ ওভারে ৩৬ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৩০ বলে ২০ রান করে মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফেরেন শাদমান ইসলাম। এরপর তানজিদ হাসান ও মুমিনুল হক মিলে ইনিংস সামলাচ্ছেন।

তানজিদ ৪৭ বলে ২৪ রানে অপরাজিত। তার ইনিংসে রয়েছে তিনটি চার। অন্যদিকে মুমিনুল ৩১ বলে ২২ রানে ব্যাট করছেন, তার ব্যাট থেকে ৪টি চার।

Tag :
About Author Information

Sirajul Islam

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

ব্যাটিংয়ে বাংলাদেশের ভালো শুরু

Update Time : 08:44:56 am, Thursday, 13 August 2026