12:32 am, Friday, 10 July 2026

কার মনে জায়গা চাইলেন মেহজাবীন?

বিনোদন ডেস্ক :: নিজের অভিনয় দক্ষতা ও সামাজিকমাধ্যমে উপস্থিতি নিয়ে বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নতুন অবকাশযাপনের ছবিকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

মেহজাবীন তার ভ্রমণের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে তার নান্দনিক ফ্যাশন লুক এবং মনোমুগ্ধকর লোকেশন নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের।

মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে, তৈরি হয় ব্যাপক সাড়া।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, আমাকে তোমার মনে রাখো, বাইরে অনেক শীত।

এই মিষ্টি ও ইঙ্গিতপূর্ণ ক্যাপশনও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে, আর মন্তব্যের ঘরে ভরে ওঠে প্রশংসা ও ভালোবাসার বার্তা।
উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন মেহজাবীন।

পরবর্তীতে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ।
সময়ের সঙ্গে সঙ্গে তিনি নাটক ও চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। মেহজাবীনকে সর্বশেষ দেখা গেছে মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’ সিনেমায়। পরে তিনি কাজ করেছেন শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’তে। এখন তিনি নাটকের পাশাপাশি সিনেমা ও ওটিটি নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

কার মনে জায়গা চাইলেন মেহজাবীন?

Update Time : 08:04:21 am, Thursday, 21 May 2026