2:25 pm, Friday, 22 May 2026

মৌলভীবাজারে ছাত্র আন্দোনে হামলার মামলায় গ্রেফতার ২

মোঃ ফাহাদ আহমদ : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের পৃথক অভিযান ঐ দুজনকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়- ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।

আজ মামলার প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খলিলপুর ইউপিধীন বরাকের ব্রিজ নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে পুলিশ মামলার এজহারভুক্ত আসামী মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাদামপুর (বাহাদুরপুর) এলাকার আব্দুল জলিলের পুত্র আব্দুল গফুরকে (৬০) গ্রেফতার করে।

অপরদিকে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনে হামলার ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করে শেরপুর বাজার এলাকা থেকে ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পূর্বতাজপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র আল-আমিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বলেন-গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। মামলার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের সদর মডেল থানায় প্রেরণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মৌলভীবাজারে ছাত্র আন্দোনে হামলার মামলায় গ্রেফতার ২

Update Time : 06:21:19 am, Wednesday, 9 October 2024