12:53 pm, Wednesday, 5 August 2026

লেবানন থেকে ফিরতে আগ্রহীদের তালিকা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :: লেবানন থেকে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

লেবানন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তালিকা তৈরি করতে বলা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন ওয়ার জোন থেকে আর একটু উত্তরে সরে যান। আমরা আইওএমকে বলেছি, একটা ফ্লাইটের ব্যবস্থা করতে। তারা সেটা করবে। তবে সমস্যা হলো বৈরুত এয়ারপোর্ট থেকে ফ্লাই করা রিস্কি। সে কারণে বিকল্প পথে ফ্লাই করা যায় কি না, সে চেষ্টাও করছি।

উল্লেখ্য, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছে। কেউ কেউ আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

লেবানন থেকে ফিরতে আগ্রহীদের তালিকা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

Update Time : 08:53:33 am, Tuesday, 8 October 2024