শহর প্রতিনিধি: ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে ও পরিসংখ্যান এর উপ পরিচালক সৌরভ পাল মিঠুন এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহন ও রেকর্ড রুম শাখা) মীর রাশেদুজ্জামান রাশেদ,সহকারী কমিশনার ও এক্সিউিটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: মলি আক্তার,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন,সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ ও অন্যরা।
12:47 am, Friday, 22 May 2026
News Title :
মৌলভীবাজারে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:55:25 am, Monday, 27 February 2023
- 310 Time View
Tag :
Popular Post

























