1:05 am, Monday, 15 June 2026

কুমিরকে বিয়ে করে আলোচনায় মেক্সিকোর মেয়র

ডেস্ক রিপোর্ট:কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র। মেয়রের নাম ভিক্টর হুগো সোসা আর তার বিয়ের কনে কুমিরের নাম অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা। গতকাল রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তবে কুমিরকে বিয়ে করেন মেয়র কিন্তু সত্যি সত্যি এর সঙ্গে সংসার করবেন না। প্রতিবেদনে বলা হয়েছে, নগরবাসীর সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য ঐতিহ্যবাহী আচার-আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিরটিকে বিয়ে করেছেন মেয়র সোসা।

বিয়ে উপলক্ষে কুমিরটিকে মেক্সিকোর ঐতিহ্য অনুযায়ী নববধূর সাজে সাজানো হয়। বিয়ের আগে কুমিরটিকে ঘরে ঘরে নিয়ে যাওয়া হয়। যেন নগরবাসী কুমিরটিকে দুই বাহুতে নিয়ে নাচতে পারে। তবে বিয়ের আগে দুর্ঘটনা এড়াতে কুমিরটির মুখ বেঁধে রাখা হয়। পরে তাকে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য শহর মিলনায়তনে নেয়া হয়।

আচার-আনুষ্ঠানিকতার অংশ হিসেবে স্থানীয় এক জেলে জাল ছুড়ে মারেন। তিনি সুর করে প্রার্থনা করেন। প্রার্থনায় বলা হয়, এ বিয়ের ফলে যেন ভালো সংখ্যক মাছ ধরা পড়ে। যার মধ্য দিয়ে শহরে সমৃদ্ধি, ভারসাম্য ও শান্তি আসে।

বিয়ের আনুষ্ঠানিকতার সময় মেয়র সোসা জানান, তিনি কনের (কুমির) দায়িত্ব গ্রহণ করছেন। তারা পরস্পরকে ভালোবাসেন। ভালোবাসাটা গুরুত্বপূর্ণ। ভালোবাসা ছাড়া বিয়ে করা যায় না। তিনি রাজকুমারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

বিয়ের পর মেয়র নববধূকে নিয়ে ঐতিহ্যবাহী সংগীতের সুরে নাচ করেন। তিনি বলেন, ‘আমরা খুশি। কারণ, আমরা দুটি সংস্কৃতির মিলন উদযাপন করি। মানুষ সন্তুষ্ট।’ নাচ শেষে কুমিরটিকে চুম্বন করেন মেয়র।

প্রায় ২৩০ বছর আগে এ রকম একটি বিয়ের মাধ্যমে এলাকাটিতে দুটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে শান্তি এসেছিল। একটি আদিবাসী গোষ্ঠীর নাম চোন্টাল, অপরটি হুয়াভ। সেই ঘটনাকে স্মরণ করে এত বছর ধরে একজন পুরুষ মানুষের সঙ্গে একটি নারী কুমিরের বিয়ে হয়ে আসছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

কুমিরকে বিয়ে করে আলোচনায় মেক্সিকোর মেয়র

Update Time : 06:27:11 am, Monday, 3 July 2023