5:31 pm, Saturday, 7 November 2026

করোনায় আজও মৃত্যু নেই, শনাক্ত ২৩

ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই রয়েছে।

আজ শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৯৯ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়। এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন ১৯ লাখ দুই হাজার ১৬ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার আলী আমজদ স্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

করোনায় আজও মৃত্যু নেই, শনাক্ত ২৩

Update Time : 12:59:59 pm, Friday, 27 May 2022