1:04 am, Monday, 15 June 2026

কুমিল্লায় গৃহবধূকে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির পর গৃহবধূকে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বড়সাতপাড়া গ্রামের কাউছার অপূর্ব, সাতপাড়া গ্রামের শফিকুল বাসার, একই গ্রামের আক্তার হোসেন, লালচান স্বর্ণকার, মুরাদনগর উপজেলার বরইয়া কুড়িগ্রামের জাহাঙ্গীর আলম ও দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের মহসিন। রায় ঘোষণার সময় কাউছার ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, ২০০৭ সালের ১৯ জানুয়ারি রাতে একদল ডাকাত দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাকাতি করতে যায়। তারা গৃহবধূ শাহনাজ বেগমকে হত্যা করে। ঘটনার দিন ভুক্তভোগীর স্বামী ব্যবসার কাজে ঢাকায় ছিলেন। এ ঘটনায় শাহনাজের বাবা সৈয়দ আহমেদ বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জানান, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

কুমিল্লায় গৃহবধূকে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

Update Time : 09:06:07 am, Wednesday, 30 November 2022