2:37 pm, Tuesday, 22 September 2026

ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার নাতনি জাফিয়া

ডেস্ক রিপোর্ট : লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। আজ সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

জাফিয়া রহমানের ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

ঢাকা ছাড়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা পারিবারিক বিষয়।

দাদিকে দেখতে নাতনি এসেছেন, এটা শুনেছি। কিন্তু তার চলে যাওয়ার বিষয়টি আমার জানা নেই।
চলতি মাসের ৬ তারিখ লন্ডন থেকে ঢাকায় আসেন জাফিয়া। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ছিলেন তিনি।

এর আগে প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন সাবকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৩ নভেম্বর ঢাকার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বর্তমানে বাসায় তাঁর চিকিৎসা চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস কথিত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার নাতনি জাফিয়া

Update Time : 12:27:32 pm, Saturday, 12 February 2022