9:06 pm, Monday, 27 July 2026

নেপালের পথে ডিবি ও এনসিবির প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট ::ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্তকারী দল।

শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে তারা নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান।

আনোয়ারুল আজিম আনারের মরদেহ গুমের ঘটনায় সন্দেহভাজন সিয়াম নামে একজনকে নেপালে আটক করা হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। তবে আটকের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন মোহাম্মদ হারুন অর রশীদ।

এসময় তিনি বলেন, সিয়ামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত নই। নেপালে কোনো আসামি আছে কি না, জানতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, একচুয়ালি আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে আমরা তদন্তের কাজে যাচ্ছি। শিগগিরই আপনারা তথ্য পাবেন।

ডিবি জেনেছে এমপি আনার হত্যা মামলার আসামিরা যে নেপাল রুট ব্যবহার করেছে। এজন্য তারা নেপাল যাচ্ছেন বলেও জানান হারুন।

ডিবিপ্রধান বলেন, আমরা ভারতে জিহাদের সাথে কথা বলেছি। আনার হত্যায় মূল ঘাতক ছাড়া বেশ কিছু আসামি আমাদের কাছে আছে। আমরা দুই পক্ষই এ বিষয়ে কথা বলেছি।

তিনি আরও বলেন, আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামিরা ছাড়াও আমাদের দেশের অনেক বড় বড় অপরাধী ও মাস্টারমাইন্ডরা ইদানিং কলকাতা রুটটা ব্যবহার করছে। সব কিছু মিলেই। এছাড়াও আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি ওই এলাকায় যদি কোনো সন্ত্রাসী থেকে থাকে। সব মিলে আমরা মূলত তদন্তের কাজেই নেপাল যাচ্ছি।

তিনি জানান, ডিবির টিমে তিনিসহ চারজন যাচ্ছেন। এর আগে ভারতে তিনিসহ তিনজন গিয়েছিল।

গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আট দিন পর তার খুনের খবর প্রকাশ্যে আসে। এখনো মরদেহের সন্ধান না মিললেও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত যে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। হত্যার পর তাকে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

নেপালের পথে ডিবি ও এনসিবির প্রতিনিধি দল

Update Time : 06:34:44 am, Saturday, 1 June 2024