11:14 pm, Tuesday, 21 April 2026

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড, শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি

হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়ন, কর্মধা,রাউৎগাঁও,টিলাগাও,হাজিপুর, শরিফপুর, ইউনিয়ন সহ উপজেলা ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার এলাকা সহ সকল যায়গায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে। আকস্মিক এই কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

বুধববার ১ এপ্রিল সকাল ১০ টার দিকে হঠাৎ শুরু হওয়া কয়েক মিনিটের এই ঝড়ের তাণ্ডবে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়িরের চাল উড়ে গেছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি।
স্থানীয়রা জানান, রবিরবাজার,কর্মধা ও র্পীরের বাজার, পুরসাই, নর্তন, পৃথিম পাশা এলাকার কয়েকটি গ্রামে ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক জায়গায় টিনের চাল উড়ে যায় এবং বড় বড় গাছ উপড়ে পড়ে। ঝড়ের সময় হঠাৎ প্রচণ্ড শব্দে ঘরের চাল উড়ে যায়।রবিরবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবস্থা প্রতিষ্ঠানের চাল উড়ে যায়।সড়কের পাশে গাছ ও বিদ্যুৎতিক খুটি পরে সড়কে যানযট সৃষ্টি হয় এবং সড়ক যোগাযোগে বিগ্ন ঘটে। এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন একাত্তর কুলাউড়াকে বলেন, ঝড়ের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা তৈরি শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড, শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি

Update Time : 12:11:55 pm, Wednesday, 1 April 2026