5:56 am, Thursday, 1 October 2026

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোঃ হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা সাকিনস্থ জাপানীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে কুলাউড়া থানা পুলিশের একটি দল।

এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ হাসান মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান মিয়া বড়লেখা থানার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে সে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসানের সহযোগী কয়েকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাইড্রোজ ও পলিথিন জব্দ, জরিমানা আদায়

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

Update Time : 11:17:28 am, Tuesday, 29 September 2026