3:58 am, Thursday, 1 October 2026

‘এআই’-এর নতুন নাম দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফেডারেল সরকারের দাপ্তরিক কাজে এখন থেকে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা ‘এআই’ শব্দের বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ ব্যবহার করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই নতুন নামকরণ করেছেন।

এ লক্ষ্যে তিনি ‘সুপার ইন্টেলিজেন্সের যুগের সূচনা’ শীর্ষক একটি বিশেষ নির্বাহী আদেশ জারি করেছেন।
এই নির্দেশনার ফলে মার্কিন সরকারের সব বিভাগ ও সংস্থাকে তাদের চিঠিপত্র, ওয়েবসাইট, রিপোর্ট ও নীতিমালার কাগজে ‘এআই’-এর বদলে ‘এসআই’ লিখতে হবে।

তবে এই নতুন নিয়মটি কেবল ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারের পুরোনো নথিপত্র, নিয়ম বা চুক্তিতে এর কোনো প্রভাব পড়বে না।
আরও পড়ুন
বিমানে সহযাত্রী, সবুজ গালিচায় প্রতিপক্ষ, জাকার্তায় হামজা-বাগট দ্বৈরথের রোমাঞ্চ

হঠাৎ এই নাম বদলের কারণ হিসেবে আদেশে বলা হয়েছে, গত ৭০ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক দূর এগিয়েছে। বর্তমান প্রযুক্তি কেবল মানুষের কাজ অনুকরণ করে না, বরং মানুষের চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতাকেও বহুগুণ বাড়িয়ে দেয়।

তাই প্রযুক্তির এই বিশাল সক্ষমতা সঠিকভাবে তুলে ধরতেই পরিভাষায় পরিবর্তন আনা হয়েছে।
আদেশে আপাতত বিদ্যমান আইনি সংজ্ঞাই ধরে রাখা হয়েছে, তবে আগামী ৬০ দিনের মধ্যে এসআই-এর জন্য নতুন সরকারি সংজ্ঞা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারীকে এই সংক্রান্ত একটি প্রস্তাব প্রস্তুত করে কংগ্রেসে জমা দিতে বলা হয়েছে, যাতে আইনে প্রয়োজনীয় সংশোধন আনা যায়।

ট্রাম্প

এই নির্বাহী আদেশ জারির আগে হোয়াইট হাউসে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, সুন্দর পিচাই এবং জেনসেন হুয়াংসহ বিশ্বের নামিদামি সিইওরা উপস্থিত ছিলেন। ট্রাম্প এই প্রযুক্তিকে ‘ইন্টারনেটের চেয়েও বড় আবিষ্কার’ হিসেবে বর্ণনা করেন।

বৈঠকে প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিটি নিরাপদে ব্যবহারের বিষয়টি প্রাধান্য পায়। মেটা ও অ্যানথ্রোপিকের প্রধানসহ শীর্ষ নির্বাহীরা নিশ্চিত করেন যে, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিলে এই প্রযুক্তিকে নিরাপদ রাখতে কাজ করবেন। অন্যদিকে জাতীয় গোয়েন্দা সংস্থা একে দেশের নিরাপত্তার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

রাজনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাইড্রোজ ও পলিথিন জব্দ, জরিমানা আদায়

‘এআই’-এর নতুন নাম দিলেন ট্রাম্প

Update Time : 10:32:08 am, Wednesday, 30 September 2026