1:17 am, Wednesday, 23 September 2026

কুলাউড়ায় তিন শতাধিক চা-শ্রমিক পরিবার পেল ১ টাকায় ঈদ উপহার

কুলাউড়া প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার গাজীপুর চা-বাগানের তিন শতাধিক অসচ্ছল মুসলিম শ্রমিক পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গাজীপুর চা-বাগান হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারী ফাউন্ডেশনের আয়োজনে ও আজিমুর রোকিয়া রহমান ট্রাস্টের সহযোগিতায় মাত্র এক টাকার বিনিময়ে এসব পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদের বাজার (সেমাই, দুধ, চিনি) তুলে দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ শওকতুল ইসলাম শকু।
সিলেট মদন মোহন কলেজের প্রভাষক, কান্ডারী ফাউন্ডেশনের পরিচালক আব্দুল জলিল সোহেলের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, নাজমিন আক্তার সেবী, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন প্রমুখ। এদিকে গাজীপুর আইডিয়াল মাদ্রাসার আয়োজনে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় জবেদা রউফ ফাউন্ডেশন ও কান্ডারী ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য সামগ্রী ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তন্মধ্যে গাজীপুর আইডিয়াল মাদ্রাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে ঈদের কাপড় ও এলাকার দেড় শতাধিক মানুষকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সমাজসেবক সুন্দর আলী মাখনের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিলেট মদন মোহন কলেজের প্রভাষক ও কান্ডারী ফাউন্ডেশনের পরিচালক আব্দুল জলিল সোহেল, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, দক্ষিণ গাজীপুর বায়তুল নূর জামে মসজিদের মুতাওয়াল্লী সৈয়দ লিয়াকত আলী হেলাল, সিলেট স্কয়ার হাসপাতালের কর্মকর্তা আব্দুস সালাম, সমাজসেবক শফিক খান, প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলাম, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, গাজীপুর আইডিয়াল মাদ্রাসার সুপার মাওলানা হাসান আহমদ প্রমুখ।
পৃথক অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে জবেদা রউফ ফাউন্ডেশন, কান্ডারী ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মুখে হাঁসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন কার্যক্রম সমাজের জন্য অনুকরণীয়। বিশেষ করে চা-বাগান এলাকায় প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে মাত্র এক টাকা প্রতীকি মূল্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ, বস্তি এলাকায় দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে কাপড় বিতরণ কার্যক্রম প্রশংসার দাবি রাখে। সরকারের পাশাপাশি সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে এভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। তখনই সমাজের মানুষ উপকৃত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

কুলাউড়ায় তিন শতাধিক চা-শ্রমিক পরিবার পেল ১ টাকায় ঈদ উপহার

Update Time : 06:59:34 pm, Thursday, 19 March 2026