স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সদপাশা গ্রামে গতকাল ২ ডিসেম্বর সোমবার যুক্তরাজ্য প্রবাসী অভিক দেবের বাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে অজ্ঞাত উগ্র মৌলবাদী একটি গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিক দেব (পিতা: স্বপন দেব) বাড়িতে না থাকায় দুষ্কৃতকারীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা বাড়ির উপাসনালয়ে গিয়ে মূর্তি ভাঙচুরও করে বলে পরিবারের সদস্যরা জানান। সেখানে উপস্থিত স্বপন দেব ও তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে হামলা কারীরা তাদের ওপর চড়াও হয় এবং স্বপন দেবকে শারীরিক ভাবে আঘাত করে। পরিবারের দাবি, হামলাকারীরা বারবার অভিক দেবের খোঁজ জানতে চায় এবং তাকে পেলে হত্যা করার হুমকি দেয়। তারা অভিযোগ করে বলে, “ছেলেকে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দিয়েছিস অভিক দেশে ফিরলে সেদিনই মরবে। যাওয়ার সময় দুষ্কৃতকারীরা আবার ফিরে এসে হত্যার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। পরিবারের মতে, এই ঘটনার পেছনে মূল কারণ অভিক দেব বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একজন সক্রিয় সদস্য হিসেবে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করে আসছেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ঘটনাটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তিনি বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
6:51 am, Tuesday, 27 October 2026
News Title :
কুলাউড়ায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:08:00 am, Tuesday, 3 December 2024
- 295 Time View
Tag :
Popular Post




























