কুলাউড়া প্রতিনিধি- কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৪ ডিসেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মা সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ- সভাপতি শাহাজাহান চৌধুরী, ইউপি সদস্য গোলাম হোসেন, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য আসুক আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহিন, শরীফ আহমদ, ইয়াসমিন ইমরান, শিক্ষক হারুনুর রশিদ, রুহেনা আক্তার প্রমুখ। সভায় বক্তারা বিদ্যালয়ে মানসম্মত পড়াশোনার বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণের পরামর্শ দেন। সরকার বিনামূল্যে বই থেকে শুরু করে উপবৃত্তিসহ শিক্ষার্থীদের নানা ধরনের প্রদানকৃত সুবিধার কথা অভিভাবকদের কাছে তুলে ধরেন বক্তারা। এ সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সহ বিভিন্ন রকমের সমস্যার নিরসনে উপজেলা পরিষদ থেকে সহযোগিতার আশ^াস দেন প্রধান অতিথি। এ বছর পঞ্চম শ্রেণিতে পয়তাল্লিশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে শতভাগ ফলাফল অর্জিত হয়েছে এই বিদ্যালয়ে। উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও শুভেচ্ছা পুরষ্কার
প্রদান করা হয় স্কুলের পক্ষ থেকে।
2:05 am, Tuesday, 28 July 2026
News Title :
কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:18:57 am, Thursday, 14 December 2023
- 389 Time View
Tag :
Popular Post
























