বুধবার (২১ জুন) দুপুরে কুলাউড়া থানা ভবনে বাজারে সাম্প্রতিককালে ঘটে যাওয়া চুরি, ডাকাতি ও ছিনতাই রোধসহ জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সহ সভাপতি রফিক মিয়া ফাতু, মাও. আব্দুল ওয়াহিদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, নজরুল ইসলাম, গৌছ মিয়া, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুনেদ আহমদ, হাফিজুর রহমান লিটু, কয়ছর আহমদ ও গোবিন্দ রায় প্রমুখ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন- কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও থানার ওসি মো. আব্দুছ ছালেক।সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চুরি ডাকাতি ছিনতাইয়ের বিভিন্ন চিত্র পুলিশ সুপারের কাছে তুলে ধরে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানান।পুলিশ সুপার মো. জাকারিয়া চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে প্রধান করে ৫ সদস্যের একটি বিশেষ টিম গঠন করে আগামী ২৮ জুনের মধ্যে দৃশ্যমান অগ্রগতির নির্দেশ দেন।
এ ছাড়া তিনি কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিন-রাতে পুলিশি টহল জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলে আশ্বস্ত করেন।

নিজস্ব প্রতিবেদক 























