কুলাউড়া প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কর্মধা ইউনিউনের দূর্গম এলাকা পুর্ব টাট্টিউলি গ্রামের যুগিটিলা এলাকায় জঙী আস্তানা সন্দেহে অপারেশন হিলসাইড নামে অভিযান চালাচ্ছে সিটিটিসি এর সোয়াট। গতকাল রাত ১২ টা থেকে আইনশৃঙ্খলা বাহিনী যুগিটিলার বাড়িটি ঘিরে রাখে। জানা যায়, টাঙাইলের যমুনারচর এলাকা থেকে ৩০/৩৫ জনের একটি গ্রুপ ঐ এলাকায় বসতি স্থাপন করে অতিসম্প্রতি। আইনশৃঙ্খলা বাহিনী ঐ বাড়ির ৩০/৩৫ জনের গ্রুপকে সন্দেহ করে অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করেনি করেনি কতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জেলা পুলিশ, র্যাব এর পাশাপাশি ঢাকা থেকে ইন্টিলিজেন্স টিম কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মো: ফারুক হোসেন।

নিজস্ব প্রতিবেদক 



























