7:09 pm, Friday, 24 April 2026

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ী টিলায় আরও জঙ্গি আস্তানার সন্ধান ও বিপুলসংখ্যক গোলাবারুদ উদ্ধার

বিশেষ প্রতিবেদক: বৃষ্টি উপেক্ষা করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তত্ত্বাবধানে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলগুলোয় চলছে জঙ্গি আস্তানার অনুসন্ধান। সিটিটিসির চৌকস সদস্যদের সঙ্গে রয়েছেন সোমবার আটক হওয়া জঙ্গিরাও।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালেক।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের দিকনির্দেশনা এবং তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম। গতকাল সোমবার জনতার হাতে আটক ১৭ জন জঙ্গি সদস্যরাও রয়েছেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) সকালে কয়েকজন অপরিচিত লোকের কথা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আছকরাবাদ বাজার সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে মৌলভীবাজার ও ফুলতলা যাওয়ার পথে তাদের আটক করেন সিএনজি চালক ও স্থানীয় জনতা। তিনটি সিএনজি অটোরিকশাযোগে ওই এলাকা ত্যাগের সময় জনতা তাদের আটক করেন। একই সময়ে রবিরবাজার এলাকায় চলে যাওয়া একটি অটোরিকশায় জঙ্গি দলের ইমাম মাহমুদসহ তিন জনকে আটক করে। নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার টিম প্রধান জনতার হাতে আটক এই ১৭ জঙ্গির মধ্যে রয়েছেন। তাদের বয়স ২৫-৫০ এর ভেতরে। পরে তাদের কৌশলে ইউনিয়ন কার্যালয়ের ভেতর নিয়ে আসা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকায় আরও জঙ্গি আস্তানা থাকার সন্দেহে আমাদের অভিযান চলছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ী টিলায় আরও জঙ্গি আস্তানার সন্ধান ও বিপুলসংখ্যক গোলাবারুদ উদ্ধার। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ী টিলায় আরও জঙ্গি আস্তানার সন্ধান ও বিপুলসংখ্যক গোলাবারুদ উদ্ধার

Update Time : 07:50:30 am, Tuesday, 15 August 2023