5:57 am, Wednesday, 22 April 2026

ট্রেনে কাটা পড়ে শিশুর পা বিচ্ছিন্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম নামে (১০) বছরের এক শিশুর পা বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২.১২ মিনেটের দিকে কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এই দুর্ঘটনাটি ঘটে।

শিশু মরিয়ম পৌরশহরের জয়পাশা এলাকার আব্দুল কাদিরের মেয়ে। সে কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অবস্থিত আলোর পাঠশালা স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

কুলাউড়া রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, মরিয়ম একজন পথশিশু, প্রতিদিন স্টেশন প্লাটফর্মসহ আশপাশের এলাকায় বোতল সংগ্রহ করতো। প্রতিদিনের মতো মঙ্গলবারও বোতল সংগ্রহ করতে সে স্টেশন প্লাটফর্মে এসেছিল। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে প্রবেশ করছিলো। ঠিক সেই মুহুর্তে হঠাৎ করে রেললাইনের ওপর থাকা পানির বোতল সংগ্রহ করার চেষ্টা করে মরিয়ম। তখনই ট্রেনের নিচে কাটা পড়ে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।
কুলাউড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মরিয়মকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ট্রেনে কাটা পড়ে শিশুর পা বিচ্ছিন্ন

Update Time : 11:04:00 am, Tuesday, 22 February 2022