কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় বন্যার্তদের জন্য কোরবানি দিয়ে রান্না করে খাবার বিতরণ করছে ‘অভিযাত্রিক ফাউন্ডেশন’।
মঙ্গলবার উপজেলার বন্যাকবলিত ভূকশিমইলে ৫ শতাধিক পরিবারের মানুষের মাঝে রান্না করা এ খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ প্রসঙ্গে অভিযাত্রিক ফাউন্ডেশনের সিলেট অঞ্চলের প্রতিনিধি এমদাদুর রহমান বলেন, আমরা বন্যার্তদের পাশে আছি, অভিযাত্রিক ফাউন্ডেশন সবসময় তাদের পাশে আছে। আর খাদ্যাভাবে কাউকে কষ্ট করতে হবে না। ঈদের দিন থেকে আমরা নিজ হাতে রান্না করা খাবার নিয়ে প্রতিদিন ৫০০ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, বন্যার্তদের খোঁজখবর রাখার জন্য অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ইমতিয়াজ জামি একটা মনিটরিং টিম প্রস্তুত করে তিনি নিজে এটার খোঁজখবর রাখছেন।

নিজস্ব প্রতিবেদক 




























