6:27 am, Thursday, 23 July 2026

কুলাউড়া প্রেসক্লাবের সাথে থানাপুলিশের ফুটবল টুর্নামেন্ট আজ

কুলাউড়া প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের সাথে থানা পুলিশের ফুটবল টুর্নামেন্ট আজ বুধবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। মহান বিজয়ের মাস উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এদিন বিকেল ৩টায় শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী জানান, মহান বিজয়ের মাস উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় ‘কুলাউড়া প্রেসক্লাব’ বনাম ‘কুলাউড়া থানাপুলিশ প্রশাসন’ অংশগ্রহণ করবে।

ইতিমধ্যে প্রেসক্লাব সদস্য এম মছব্বির আলীকে আহবায়ক ও তারেক হাসানকে যুগ্ম-আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট খেলা আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ সকল শুভাকাঙ্ক্ষীদের মাঠে উপস্থিত হয়ে উক্ত খেলা উপভোগ করে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

কুলাউড়া প্রেসক্লাবের সাথে থানাপুলিশের ফুটবল টুর্নামেন্ট আজ

Update Time : 08:28:51 am, Wednesday, 28 December 2022