11:12 am, Friday, 17 April 2026

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গত শুক্রবার রাতে ওই ঘটনায় দগ্ধদের মধ্যে মো. রিমন (১৪) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান। তার শরীরের ৭৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

রিমন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দীঘল কান্দি এলাকার কেরামত আলীর ছেলে।

শুক্রবার রাত ৮টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল আনলোড করার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। এতে সাহাজুল (৩০) ও বিজয় (২৮) নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে পরদিন শনিবার ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।

রিমনের আগে এ হাপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন বলে বাচ্চু মিয়া জানিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৪

Update Time : 08:28:32 am, Thursday, 18 August 2022