শ্রীমঙ্গল প্রতিনিধি: দেশের বৃহত্তম শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-বি-৭৭)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ জুন) দুপুরে ভাড়াউড়া চা বাগান থেকে শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে শ্রীমঙ্গল শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডের কালিবাড়ি পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পস্কজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি এবং পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।
6:19 pm, Wednesday, 6 May 2026
News Title :
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:20:00 pm, Tuesday, 3 June 2025
- 161 Time View
Tag :
Popular Post


























