স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে সিলেট রেঞ্জের বিদায়ী ডিআইজি মোঃ মফিজ উদ্দিন পিপিএমকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্র“য়ারী বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে , পৌরসভার আয়োজনে
সিলেটরে ঞ্জের ডিআইজি মফিজ উদ্দিনের বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র ফজলুর রহমানের সভাপত্বিতে ও শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। জেলা প্রসাশক মীর নাহিদ আহসান,জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ও বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত ব্যক্তির মফিজ উদ্দিন বলেন সিলেটের মানুষকে আমি খুব মিস করবো আমার চাকরির জীবনেরর একটি শ্রেষ্ট স্থান হলো মৌলভীবাজার।

নিজস্ব প্রতিবেদক 























