3:53 pm, Saturday, 31 October 2026

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হয় সে। নিহত সুনিয়া ওই গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে এবং চৌধুরী বাজার জি.এস. কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, সুনিয়ার বর্তমানে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছিল। আগামী রোববার তার শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা শেষ করে সামনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে।

বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাপে কামড়ে নিহত শিক্ষার্থীর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষকসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

Update Time : 09:36:28 am, Saturday, 31 October 2026