1:50 am, Wednesday, 22 April 2026

খাজা উসমান খান লোহানীর বংশধর কবি ডিউক হুদার উসমানগড় পরিদর্শন

সালেহ আহমদ ::বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য, বাংলা সালতানাতের স্বাধীন সুলতান মহাবীর খাজা উসমান খান লোহানীর বংশধর, লেখক, গবেষক, ইতিহাসবিদ, ছড়াকার, গীতিকার, পর্যটক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউক বলেন, মহাবীর খাজা উসমান খান লোহানীর স্মৃতি বিজড়িত রাজধানী, সমাধি, পুকুর, যুদ্ধক্ষেত্র, মসজিদ, সেনানিবাস (দুর্গ) সহ দেশের অবহেলিত অন্যান্য সকল ঐতিহাসিক স্মৃতিচিহ্ন গুলো অচিরেই সংরক্ষণ করার ব্যবস্থা নেয়া প্রয়োজন। তা নাহলে একদিন দখলদার ও ভূমিখেকোদের কালোথাবার কবলে এসব স্মৃতিচিহ্ন গুলো নি:চিহ্ন হয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মেরা সঠিক ইতিহাসের বদলে বিকৃত ইতিহাস জানবে এবং বিভ্রান্তিতে পড়বে।

সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের উসমান গড়স্থ খাজা উসমান খান লোহানীর স্মৃতি বিজড়িত নি:চিহ্নপ্রায় স্থাপনাগুলো পরিদর্শনকালে কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউক এসব কথা বলেন।

কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউক বাংলা সালতানাতের স্বাধীন সুলতান মহাবীর খাজা উসমান খান লোহানীর স্মৃতি বিজড়িত নি:চিহ্নপ্রায় স্থাপনাগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানান।

স্থানীয় অধিবাসী শাহীন আহমদ এবং শাহাজান আলী রাজু কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউককে খাজা উসমান খান লোহানীর সমাধি, পুকুর, যুদ্ধক্ষেত্র, বাসগৃহ, সেনানিবাস (দুর্গ) সহ স্মৃতি বিজড়িত নি:চিহ্নপ্রায় স্থাপনাগুলো দেখান। কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউক খাজা উসমান খান লোহানীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং সমবেত মোনাজাত করেন।

এসময় সাথে ছিলেন এসো বাগান করি গ্রুপের প্রতিষ্ঠাতা কবি গবেষক বাগানবিদ মুনিম সিদ্দিকী, বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক কবি সালেহ আহমদ (স’লিপক), শমশেরনগরস্থ ঈগল নার্সারী এন্ড ফ্লাওয়ার গার্ডেনের স্বত্বাধিকারী আজাদ রহমান, কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউকের সফরসঙ্গী আরিফ হোসেন ও কবির হোসেন প্রমুখ।

পরে তারা মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নস্থ দূর্লভপুর ও পতন এবং মোস্তফাপুর ইউনিয়নস্থ গয়ঘর খোজার মসজিদ (শাহ্ সোজার মসজিদ) পরিদর্শন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য, বাংলা সালতানাতের স্বাধীন সুলতান মহাবীর খাজা উসমান খান লোহানীর বংশধর কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউক গত ২৫ মে ২০২৪ইং শনিবার এক সংক্ষিপ্ত সফরে মৌলভীবাজার এসে পৌঁছালে, সেখানে তাকে কবি সালেহ আহমদ (স’লিপক) স্বাগত জানিয়ে বরণ করে কমলগঞ্জ উপজেলার যুগিবিলস্থ সিদ্দিকীবাদ এসো বাগান করি গ্রুপের প্রতিষ্ঠাতা কবি গবেষক বাগানবিদ মুনিম সিদ্দিকীর খামার বাড়ীতে নিয়ে যান। সেখানে পৌছালে বাগানবিদ মুনিম সিদ্দিকী কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউককে স্বাগত জানান।

বাগানবিদ মুনিম সিদ্দিকীর নানা জাতের ফুল, ফল ও ফসলে ভরপুর বাগানবাড়ি ঘুরে দেখেন কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউক। পরে বাগানবাড়ি বারান্দায় বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলোচনায় উপস্থিত সকলে অংশ নেন এবং চা নাস্তার সাথে নিজ বাগানে উৎপাদিত বিষমুক্ত ফলফলাদি পরিবেশনের মাধ্যমে আথিতিয়েতা বরণ উপস্থিতজনকে আপ্লূত করে। কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউক, বাগানবিদ মুনিম সিদ্দিকী ও কবি সালেহ আহমদ (স’লিপক) তাদের স্বরচিত বই একে অন্যে বিনিময় করে ফটোসেশান করেন। সেখান থেকে সবাই মিলে পতনউষার ইউনিয়নের উসমান গড়স্থ খাজা উসমান খান লোহানীর স্মৃতি বিজড়িত নি:চিহ্নপ্রায় স্থাপনাগুলো পরিদর্শনে যান কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউক।

সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার পৌর শহরের বড়কাপনস্থ কবি সালেহ আহমদ (স’লিপক) এর বাসায় এক চাক্রের আয়োজন করা হয়। ছড়াশিল্পী মিনারা আজমী তার রচিত ২টি বই কবি মোহাম্মদ নূরুল হুদা ডিউককে উপহার দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

খাজা উসমান খান লোহানীর বংশধর কবি ডিউক হুদার উসমানগড় পরিদর্শন

Update Time : 10:37:57 am, Sunday, 2 June 2024