8:11 am, Sunday, 19 April 2026

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

Update Time : 12:28:33 pm, Sunday, 5 January 2025