2:43 am, Friday, 20 November 2026

খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক-কৃষিবিজ্ঞানীদের: রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট : কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতার পরপর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি।

সে সময় দেশে খাদ্যশস্যের ব্যাপক ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিপণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে।

বর্তমানে দেশে সামগ্রিকভাবে খাদ্যশস্যের ঘাটতি নেই। এ সাফল্যের কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততাসহ নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এ সময় রাষ্ট্রপতি টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান তিনি। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল জেলা পরিষদ

খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক-কৃষিবিজ্ঞানীদের: রাষ্ট্রপতি

Update Time : 11:02:39 am, Thursday, 19 November 2026