সালেহ আহমদ (স’লিপক): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একোদ্দিষ্ঠ শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে রবীন্দ্র চন্দ্র দাসের নিজ বাড়িতে বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় পরলৌকিক ক্রিয়াদি তথা একোদ্দিষ্ঠ শ্রাদ্ধ করেন তাঁর পুত্র রত্নদীপ দাস (রাজু) ও রত্নেশ্বর দাস (রামু)। একোদ্দিষ্ঠ শ্রাদ্ধে পৌরহিত্য করেন শ্রী অরবিন্দু ভট্টাচার্য।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১-এ বিজয় অর্জনকারী বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার মুক্তাহার গ্রামে তাঁর নামানুসারে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ ও স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে।
2:10 am, Wednesday, 10 June 2026
News Title :
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একোদ্দিষ্ঠ শ্রাদ্ধ অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:08:59 pm, Sunday, 29 December 2024
- 235 Time View
Tag :
Popular Post






























