ডেস্ক রিপোর্ট :: গাজীপুরের শ্রীপুরে বিক্রির সময় গাঁজাসহ এক যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে কিছু সময় খুঁটিতে বেধে রেখে ছেড়ে দেয়া হয়। শনিবার (১০ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা-চৌরাস্তার ফ্লাইওভরের নিচে গাঁজা বিক্রির সময় ১২ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক এনামুল হক (৩৫) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বর্ণমালা মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে এলাকায় গাঁজা বিক্রি করে আসছে। শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ইমরান হাসান জানান, শনিবার (১০ আগস্ট) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিল শিক্ষার্থীরা। এসময় এক ব্যক্তিকে গাঁজা বিক্রি করতে দেখে শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করলে সে দোঁড়ে পালানোর চেষ্টা করে। নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে: সাবেক এমপি আশরাফ উদ্দিন খান পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং সাথে থাকা ১২পুড়িয়া গাঁজা পলিথিনে মুড়িয়ে গলায় ঝুলিয়ে ফ্লাইওভারের নিচে রেলিংয়ের সাথে বেঁধে রাখে। এসময় তাকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে আর মাদক বিক্রি করবেনা প্রতিশ্রæতি দিলে শিক্ষার্থীরা ঘন্টা খানেক পর তাকে ছেড়ে দেয়। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রির কথা স্বীকার করে জানায়, আগে সে পথে পথে পান সিগারেট বিক্রি করতো। এ সময় সে গাঁজা তথা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
7:15 pm, Wednesday, 18 November 2026
News Title :
গাজীপুরে গাঁজাসহ এক যুবক কে আটক করলো শিক্ষার্থীরা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:29:15 am, Saturday, 10 August 2024
- 298 Time View
Tag :
Popular Post
























