2:08 pm, Thursday, 23 April 2026

মৌলভীবাজারসহ ১৯জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম শুরু

বিশেষ প্রতিবেদক: দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবার আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন জেলাগুলোর নাম ঘোষণা করে।
নতুন করে নিবন্ধনের আওতায় আসা জেলাগুলো হলো— মৌলভীবাজার,হবিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। এর আগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বেশ কিছু মেট্রোপলিটন ও গুরুত্বপূর্ণ জেলায় এই পাইলটিং কার্যক্রম শুরু হয়েছিল।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এই কিউআর কোড ভিত্তিক অ্যাপটি আপাতত মোটরসাইকেলের জন্য পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরানো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি বণ্টন ব্যবস্থা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এবং সকল ধরনের যানবাহনের জন্য এই ‘ফুয়েল পাস’ সিস্টেম বাধ্যতামূলক করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

‘স্মার্ট কৃষি’ গড়তে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

মৌলভীবাজারসহ ১৯জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম শুরু

Update Time : 10:18:08 am, Monday, 20 April 2026