3:08 pm, Thursday, 23 April 2026

হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ ইউনিট হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা।

জাহাজ দুটি হলো—এমএসসি ফ্রানচেসকা এবং এপামিনন্দাস।

অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজির কারণে এগুলোকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।
আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা আমাদের রেড লাইন।

এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানিয়েছিল, প্রণালীর কাছে দুটি জাহাজে গুলি চালানো হয়েছে। একই সময়ে বিবিসির এক প্রতিবেদনে ইরানের উপকূলের কাছে আরও একটি জাহাজে হামলার কথাও বলা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘স্মার্ট কৃষি’ গড়তে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

Update Time : 11:02:36 am, Wednesday, 22 April 2026