1:30 pm, Wednesday, 18 November 2026

খালেদা জিয়ার শাসনামল এবং ক্রীড়াঙ্গনের উন্নয়ন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। তার প্রয়াণে জাতীয় রাজনীতির পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। কারণ, তার শাসনামল এবং পরিবারের সদস্যদের প্রত্যক্ষ তৎপরতা বাংলাদেশের ক্রিকেটকে রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে গিয়েছিল।

খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়কালটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি উল্লেখযোগ্য বাঁক হিসেবে বিবেচিত হয়।

এই সময়েই নেওয়া হয় কাঠামোগত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা দেশের ক্রিকেটকে পেশাদার ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়তা করে। এই রূপান্তরের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ছিলেন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কোকো। রাজনীতির আলো থেকে দূরে থাকা এই সংগঠকই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের চেহারা বদলাতে উদ্যোগ নেন।

ডিওএইচএস স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান হিসেবে তিনি আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম ও বোলিং মেশিনের ব্যবস্থা করেন। তার সময়েই তামিম ইকবালের মতো প্রতিভাবান ক্রিকেটারের উত্থান ঘটে।
বিসিবিতে দায়িত্ব পালনকালে কোকো বয়সভিত্তিক টুর্নামেন্ট চালু করেন, যার ধারাবাহিকতায় উঠে আসেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতো বিশ্বমানের ক্রিকেটার। তার নেতৃত্বেই বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাই পারফরম্যান্স মডেলের ধারণা প্রবর্তিত হয়, যা তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির পথ সুগম করে।

খালেদা জিয়ার শাসনামলেই ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে সরকারি বিনিয়োগ বাড়ানো হয়। মিরপুর স্টেডিয়ামকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের প্রক্রিয়া এই সময়েই শুরু হয়, যা পরবর্তীতে দেশের ক্রিকেটের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। একই সঙ্গে চট্টগ্রাম ও খুলনায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণেও গতি আসে।

এছাড়া ২০০৪ সালে বাংলাদেশ সফলভাবে আয়োজন করে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই আয়োজনের পেছনেও কোকোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

২০০৫ সালের সাফ গেমস এবং ২০০৩ সালে বাংলাদেশ ফুটবল দলের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের ঘটনাও এই সময়ের উল্লেখযোগ্য ক্রীড়াসাফল্য।
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে ভিত্তি গড়ে দিলেও কোকোর ব্যক্তিগত জীবন শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে রূপ নেয়। আইনি জটিলতায় জড়িয়ে পড়ার পর ২০১৫ সালে দীর্ঘ অসুস্থতার পর মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই নীরব সংগঠক।

রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে ইতিহাসের পাতায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে থাকবে খালেদা জিয়ার শাসনামল এবং তাঁর পুত্র আরাফাত রহমান কোকোর কর্মকাণ্ডের সঙ্গে। ক্রিকেট প্রশাসনে তারা যে পেশাদারিত্ব ও দূরদর্শী পরিকল্পনার সূচনা করেছিলেন, তা আজকের বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের অন্যতম ভিত্তিপ্রস্তর।

শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলাতেও খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের দূরদৃষ্টি ছিল স্পষ্ট। বিভিন্ন খেলায় নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো পরবর্তীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

খালেদা জিয়ার শাসনামল এবং ক্রীড়াঙ্গনের উন্নয়ন

Update Time : 08:56:49 am, Tuesday, 30 December 2025