6:18 am, Wednesday, 23 September 2026

খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখবে’ মহসিন মিয়া মধু

আব্দুস শুকুর শ্রীমঙ্গল :  ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও মৌলভীবাজার জেলা বিএনপি নেতা এবং শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেছেন- খেলাধুলাসহ সামাজিক ভালো সকল কাজে যুবসমাজকে এগিয়ে এগিয়ে আসতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের সকলের। মাদক, সন্ত্রাসের মতো সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন যুবসমাজ আমাদের দেশের সম্পদ, লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে আমাদের এই সম্পদকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। কারণ তারাই আগামীতে উন্নত, সুন্দর ও শক্তিশালী দেশ গঠনে ভূমিকা রাখবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরই বাড়ী ফুটবল একাদশের উদ্যোগে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যুবসমাজ চাইলে দেশের যেকোন পরিবর্তন এনে দিতে পারে, সেটা জুলাই-আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার মাধ্যমে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে।
তারা জীবন দিয়ে, আহত হয়ে, আন্দোলন করে দেশকে মুক্ত করেছে, যে আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ স্বৈরাচার বিরোধী সকল শক্তি অংশ নিয়েছিল। তিনি বলেন, খেলার ছলে হলেও আমাদের মধ্যে অনেক দিন পর একটা মিলনমেলায় পরিণত হয়েছে। এর আগে আমরা স্বৈরতন্ত্রের জন্য প্রকাশ্যে এরকম আয়োজন করতে পারি নাই। তাই যুবসমাজ খেলাধুলার আয়োজন করলে আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে বিশ্ব নেতারা অনেক সম্মানের চোখে দেখেন। একের পর এক উনার সকল মামলা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আমাদের নেত্রী কখনো দেশ ছেড়ে চলে যান নাই। এটা আমাদের অহংকার।
এসময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীসহ ক্রীড়াপ্রেমী সহশ্রাধিক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Tag :
About Author Information

Sirajul Islam

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখবে’ মহসিন মিয়া মধু

Update Time : 01:27:56 pm, Saturday, 22 February 2025