10:25 am, Monday, 3 August 2026

গত দুই দিনে ঢাকায় ফিরেছে ২০ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট :: পবিত্র ঈদুল ফিতর উদযাপন কর‌তে এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। তা‌দের মধ্যে ২০ লাখ মানুষ গত দুই দিনে রাজধানী‌তে ফি‌রে‌ এসেছেন।

শনিবার (৭ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফা জব্বার জানান, ঈদের ছু‌টি শে‌ষে গত ৫ মে ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার (৬ মে) এসে‌ছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মি‌লি‌য়ে গত দুই দি‌নে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এ হিসাব সিম ব্যবহারকারীদের। তাদের অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে, যাদের শিশু বা কিশোরদের কাছে মোবাইল নেই। ঈদে সবচেয়ে বেশি সংখ্যক গ্রামীণফোনের গ্রাহক ঢাকার বাইরে গিয়েছেন। আর ঢাকা ছাড়া মানুষের মধ্যে সবচেয়ে কম ছিল টেলিটকের গ্রাহক।

এর আগে ঈদযাত্রায় মোট সংখ্যা ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে ঈদের আগের রোববার (১ মে) সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছা‌ড়েন।

গত মঙ্গলবার (৩ মে) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদের ছু‌টি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলে ব্যাংক-বিমা, অফিস-আদালত।

Tag :
About Author Information

Sirajul Islam

৯বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

গত দুই দিনে ঢাকায় ফিরেছে ২০ লাখ মানুষ

Update Time : 12:12:55 pm, Saturday, 7 May 2022