6:02 am, Saturday, 20 June 2026

গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আজ সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে হামিম খানের ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের ইসমাইল হোসেনের গুদামে।

কাশিমপুর মিনি ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মিরাজ ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে ডিবিএলের একটি ইউনিট কাজ শুরু করে। পরে জয়দেবপুরের দুটি ও কালিয়াকৈরের দুটি ইউনিট যোগ দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

Update Time : 07:30:51 am, Wednesday, 22 June 2022